দেবীপক্ষ

ড: সুকান্ত ঘোষ

প্রতিটি দিনই তো দেবীপক্ষ ভাবতে ভালো লাগে –

কেবল সেই ভোরে ওঠা নিয়ে সূর্যের সাথে রাগারাগি

না হয় মাথার কাছে বাজুক চেনা সুর

আধোঘুমে গুন গুন

নিবিড় হয়ে এসে বাড়ি ফেরার প্রতীক্ষা

টেলারিং বৌদিকে বলা আছে পরে গেলেও দিয়ে দেবে ঠিক

শেষবেলার ট্রায়াঙ্গুলার পার্ক

কাঠের ঘরে থেকে দেখি কত দেবী উঁকি দেয়

কেউ বলে ঠিক, কেউ বলে সমুদ্রসবুজ রঙে তোমায় বেশী মানায়

দেবীপক্ষের শুরুও তো সেই সিঁড়িতেই 

প্রিন্ট নিয়ে রেখছো তো? বেশ বড় কবিতা

আগমনী ছবিটি এঁকে রাখা আছে নিতে ভুলো না

কিভাবে আটকাবে দেখে রাখোনি তো?

আগমনী গান কেবলই উপলক্ষ্য

লাল-সাদা রঙের সন্ধ্যে      

এক দেবী দেখবে অন্যকে

প্রতিটি দিনেই দেবীর নূপুর শুনতে পাই –  

প্রতিটি দিনই দেবীপক্ষ ভাবতে ভালো লাগে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *