তোমার জন্যে

-তোমার জন্যে মাঠে ময়দানে 

কাশফুল বাড়াবাড়ি –

তোমার জন্যে ঢাকের কাঠিতে

 মশগুল বারোয়ারী !

তোমার জন্যে ষষ্টি  পুজোতে

শরতের  আগমন 

তোমার জন্যে অসুর নিধনে 

দশভুজা আবাহন |

তোমার জন্যে সপ্তমী ভোর 

হাতে হাতে অঞ্জলি ,

তোমার জন্যে আলোয় সেজেছে 

রাজপথ কানা গালি |

তোমার জন্যে ধূপের আবেশে 

সন্ধি পুজোর পাঠ –

তোমার জন্যে নবমী  নিশিতে 

বিজয়ের ভাঙা হাট |

তোমার জন্যে অভিসারী মন 

নীলকণ্ঠের আগে –

তোমার জন্যে হৃদয় মাঝারে 

তব  ত্রিনয়ন জাগে!  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *