-তোমার জন্যে মাঠে ময়দানে
কাশফুল বাড়াবাড়ি –
তোমার জন্যে ঢাকের কাঠিতে
মশগুল বারোয়ারী !
তোমার জন্যে ষষ্টি পুজোতে
শরতের আগমন
তোমার জন্যে অসুর নিধনে
দশভুজা আবাহন |
তোমার জন্যে সপ্তমী ভোর
হাতে হাতে অঞ্জলি ,
তোমার জন্যে আলোয় সেজেছে
রাজপথ কানা গালি |
তোমার জন্যে ধূপের আবেশে
সন্ধি পুজোর পাঠ –
তোমার জন্যে নবমী নিশিতে
বিজয়ের ভাঙা হাট |
তোমার জন্যে অভিসারী মন
নীলকণ্ঠের আগে –
তোমার জন্যে হৃদয় মাঝারে
তব ত্রিনয়ন জাগে!
